কবিতা · প্রেমের
চাঁদ ছুঁতে নেই
২৫ অক্টোবর ২০২৬
আকাশের বুকে আজ জোছনার বান,
নীরবে ভিজিয়ে দেয় রূপালি বাগান।
মিথ্যে মায়ায় কারে খুঁজি আসমানে?
আসল চাঁদ যে ঘোরে আমার বাগানে!
রাতজাগা নির্জনে কত পথ হাঁটা,
জোছনায় মুছে গেল একা থাকার কাঁটা।
পাশাপাশি হেঁটে যাই ছায়াপথ ধরে,
হাওয়ারাও থমকে রয় বুকের ভেতরে।
এতটুকু ব্যবধান হাত বাড়ালেই,
ছুঁয়ে ফেলা যায় তাকে এক নিমেষেই!
তবু কেন আঙুলে তো রাখিনি আঙুল?
স্পর্শের লোভ পাছে ভাঙে এক ভুল!
পদ্মপাতায় জল যেমন যে থাকে,
একসাথে বাঁচে তবু জড়িয়ে না রাখে।
না-ছোঁয়ার এই প্রেম বড় মায়াময়,
ছুঁয়ে দিলে স্বপ্নটা যদি শেষ হয়?
কাছে থেকেও যে এক আলোকবর্ষ দূর,
সেই বিরহেই বাজে চিরন্তন সুর।
আঙুলের শেষ সীমে রেখেছি বিনয়,
দূর থেকেই ভালোবেসে চাঁদ ছুঁতে নেই।
দুই হাজার ছাব্বিশের পঁচিশ অক্টোবর রাত
জামালখান, চট্টগ্রাম