রিদুয়ান হৃদয়
তরুণ সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তি, সংগঠক, লেখক, আইটি উদ্যোক্তা ও রাজনীতিবিদ।
সংগ্রাম, সাহস আর আত্মবিশ্বাস—এই তিন শক্তিকে পাথেয় করে জীবনযুদ্ধে এগিয়ে চলা এক তরুণের নাম রিদুয়ান হৃদয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হেটিখাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম।
এক নজরে
“পরিশ্রম ও সততা ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না।”
— রিদুয়ান হৃদয়হোয়াটসঅ্যাপে মেসেজ দিনআমাকে ভিজিট করার জন্য ধন্যবাদ।
আমার পরিচয়
সংগ্রাম, সাহস আর আত্মবিশ্বাস—এই তিন শক্তিকে পাথেয় করে জীবনযুদ্ধে এগিয়ে চলা এক তরুণের নাম রিদুয়ান হৃদয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হেটিখাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। অদম্য পরিশ্রম ও দৃঢ় মনোবলে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি এক বহুমুখী প্রতিভা হিসেবে। শিক্ষা, সাংবাদিকতা, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন, ভ্রমণ, তথ্যপ্রযুক্তি ও রাজনীতি—জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চেষ্টা করে যাচ্ছি।
শিক্ষাজীবনজ্ঞানের প্রতি অবিচল যাত্রা
সাংবাদিকতাসত্য ও ন্যায়ের পথে এক নির্ভীক কণ্ঠ
দেশের সুনামধন্য একাধিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে ‘দৈনিক চট্টগ্রাম প্রতিদিন’-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছি।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRA)-এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক হিসেবে নাগরিক সমস্যা সমাধান ও সহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সমাজসেবামানুষের জন্য ভালোবাসা
পেশাগত পরিচয়ের বাইরেও আমি একজন সমাজকর্মী। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া প্রথম আনোয়ারা, প্রিয় চট্টলা, স্বপ্নযাত্রী ফুড ব্যাংক, হেটিখাইন ইউনাইটেড ক্লাব, লিও ক্লাব অব গোল্ডেন সিটি, নিজের বলার মতো একটা গল্প এবং মালঘর মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মতো সংগঠনের সঙ্গে গভীর সম্পৃক্ততা রয়েছে।
সাংস্কৃতিক অঙ্গনমনন ও শিল্পের বিকাশ
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে নাট্যকলা ও আবৃত্তি বিভাগে নিয়মিত চর্চা করছি। ভরাট কণ্ঠে আবৃত্তি এবং মঞ্চনাটকে অভিনয় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, নাট্যধার, জুলাই সাংস্কৃতিক সংসদ এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন পরিষদের মতো সংগঠনের সক্রিয় সদস্য।
ভ্রমণবাংলাদেশকে হৃদয়ে ধারণ
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৯টি জেলা ইতোমধ্যে ঘুরে দেখা শেষ করেছি।
✓ সবুজ চিহ্ন দেওয়া জেলাগুলো ঘুরে দেখা হয়েছে। যেকোনো জেলার নামে চাপলে “থানা” ও “উপজেলা” দুটি তালিকা আসবে, আর তাতে চাপলে সব নাম খুলবে।
তথ্যপ্রযুক্তিডিজিটাল বাংলাদেশের পথে এক উদ্যোক্তা
‘বাংলাদেশ সাইবার এক্সপ্রেস’ এবং ‘সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। সুন্নি সাইবার ফোর্সে হাজারেরও অধিক তরুণ কাজ করছে। একইসাথে বাংলাদেশের অন্যতম কমিউনিটি “সাইবার কমিউনিটি”-তে চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব পালন করছি।
নেতৃত্ব ও রাজনীতিতারুণ্যের জাগরণ
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ঐতিহাসিক জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি যৌক্তিক আন্দোলনে অনবদ্য ভূমিকা ছিল। বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর চট্টগ্রাম মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি। একই কমিটিতে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং নির্বাহী কমিটির সদস্য ছিলাম। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলাম।
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ‘এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড’ প্রতিষ্ঠা করেছি এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছি।
দেশ ও দশের কল্যাণে উদ্যোগ
দেশের স্বেচ্ছাসেবীদের এক ছাতার নিচে আনতে “ভলান্টিয়ার” অ্যাপস, দেশের সব দরবারকে এক করতে “দরবার” সাইট এবং চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে “চাঁটগা” নামের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছি।
লক্ষ্য ও অনুপ্রেরণা
“পরিশ্রম ও সততা ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না।”
আমি বিশ্বাস করি, এটাই সত্য। সাংবাদিকতা ও আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথের দিশা দেখানোই আমার জীবনের মূল লক্ষ্য।
আমার লেখা
কবিতা, গল্প, কলাম ও প্রবন্ধ এবং রাজনৈতিক উক্তি।
জরুরি নাম্বার
বিভাগ বেছে নিন, তারপর জেলা ও থানা। নম্বরের পাশের কল বা হোয়াটসঅ্যাপ আইকনে চাপলে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ খুলবে। নম্বরগুলো থানার ওসির সরকারি মোবাইল নম্বর।
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের “বাংলাদেশের সকল থানার ওসির মোবাইল নম্বর” পাতা (সর্বশেষ হালনাগাদ ৪ অক্টোবর ২০২২)। নম্বর বদলে থাকতে পারে, প্রয়োজনে অন্য মাধ্যমে যাচাই করে নিন। তালিকায় বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার থানা নেই।
সাংগঠনিক ও পেশাগত পরিচয়
যেসব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে যুক্ত।
গণমাধ্যম
- চট্টগ্রাম প্রতিদিনস্টাফ রিপোর্টার
- Inside Newsসহ-সম্পাদক
- এশিয়ান টিভিসাবেক শিক্ষানবিশ রিপোর্টার
- Cvoice24.comসাবেক স্টাফ রিপোর্টার
- ctgtimes.comসাবেক স্টাফ রিপোর্টার
- চট্টলা টিভিসাবেক স্টাফ রিপোর্টার
- Chittagong Live
- চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRA)যুগ্ম সাধারণ সম্পাদক
- চট্টগ্রাম সাংবাদিক সংস্থাসাংগঠনিক সম্পাদক
তথ্য-প্রযুক্তি
- সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশপ্রতিষ্ঠাতা ও পরিচালক
- বাংলাদেশ সাইবার এক্সপ্রেসপ্রতিষ্ঠাতা ও পরিচালক
- ভলান্টিয়ার্স অব বিডিউদ্যোক্তা
- দরবারউদ্যোক্তা
- চাঁটগাপ্রতিষ্ঠাতা
- সাইবার কমিউনিটিচট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত
সমাজসেবা
- স্বপ্নযাত্রী ফাউন্ডেশনকেন্দ্রীয় দপ্তর সম্পাদক
- স্বপ্নযাত্রী ফুড ব্যাংক
- প্রথম আনোয়ারা (একটি স্বেচ্ছাসেবী সংগঠন)সভাপতি
- প্রিয় চট্টলাসম্পাদক
- মিশন মানবতাযুগ্ম আহ্বায়ক
- নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনজোন অ্যাম্বাসেডর
- বসুন্ধরা শুভসংঘ, আনোয়ারা উপজেলা শাখাউপদেষ্টা
- কালের কণ্ঠ শুভসংঘসাবেক আপ্যায়ন সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম শাখাসাবেক সভাপতি, আনোয়ারা উপজেলা
- হেটিখাইন ইউনাইটেড ক্লাবসদস্য
- হেটিখাইন ইসলামি তরুণ সংঘপ্রতিষ্ঠাতা
- লিও ক্লাব অব গোল্ডেন সিটিসদস্য
- মালঘর মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদপ্রতিষ্ঠাতা
- বিডি ক্লিনসাবেক মনিটর
- চিটাগং ব্লাড ব্যাংকঅ্যাডমিন
- জীবন্ত ব্লাড ব্যাংকঅ্যাডমিন
রাজনীতি
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগরপ্রচার ও প্রকাশনা সম্পাদকমিডিয়া সেলের প্রধান সমন্বয়কারীসাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকসদস্য, সাংস্কৃতিক সেল
- চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ · সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী
- অ্যান্টি-ফ্যাসিস্ট স্কোয়াডআহ্বায়ক
সাংস্কৃতিক সংগঠন
- চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীনাট্যকলা ও আবৃত্তি
- মুক্তধ্বনি আবৃত্তি সংসদসদস্য
- নাট্যধারসদস্য
- জুলাই সাংস্কৃতিক সংসদসংগঠক
- মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান উদ্যাপন পরিষদসদস্য