← রিদুয়ান হৃদয়
কবিতা · প্রেমের

তুমি কখনো ‘আমি’ হও না

আমার মন খারাপ হলেই আমি পাহাড় হয়ে যাই, পাথরের মতো নিশ্চুপ, জমাট বাঁধা আর একা। অথচ তোমার মন খারাপের দিনে, তুমি ভুল করেও কখনো ‘আমি’ হও না! আমার মতো করে শূন্যতাগুলো আঁকড়ে ধরো না। আমার ভেতরটা ভাঙলেই আমি আকাশ হয়ে যাই, মেঘের মতো বিষণ্ণ, ছন্নছাড়া আর অভিমানী। অথচ তোমার মন ভাঙার দিনে, তুমি ভুল করেও কখনো ‘আমি’ হও না! আমার মতো করে নীরবে সব ব্যথা সয়ে নাও না। আমার নিঃসঙ্গ লাগলেই আমি রাত হয়ে যাই, আঁধারের মতো গাঢ়, শব্দহীন আর দিশেহারা। অথচ তোমার একাকিত্বের দিনে, তুমি ভুল করেও কখনো ‘আমি’ হও না! আমার মতো করে স্মৃতিগুলো বুকে জড়িয়ে রাখো না। রাঙামাটি
সব লেখাহোমপেজ