← রিদুয়ান হৃদয়
কবিতা · প্রতিবাদী

গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগাম টেনে ধরে দে, জ্বালানি তেলের দাম বাড়ালি, জবাব এবার দিয়ে দে। ভুতুড়ে বিল চাপাস না আর, লুটের খাতা ছিঁড়ে দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে! স্বৈরাচারী লুটেরাদের, মুখোশ এবার খুলে দে, খুন-ধর্ষণের রাজত্বতে, আগুন এবার জ্বেলে দে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, এক নিমেষে মুছে দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে! উন্নয়নের ভাঁওতাবাজি, ডাস্টবিনেতে ফেলে দে, পাচার করা হাজার কোটি, দেশের বুকে এনে দে। আমজনতার পেটের ক্ষুধা, ভাতের হাঁড়ি ভরে দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে! দেওয়ালে পিঠ ঠেকেছে আজ, ক্ষমতাটা ছেড়ে দে, অহংকারের সিংহাসনটা, টুকরো করে ভেঙে দে। জনগণের রোষের আগুন, পারলে তোরা রুখে দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে! -রিদুয়ান হৃদয়
সব লেখাহোমপেজ